বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

আমিরাতে গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্টকে ১০ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সমালোচনা করায় গণতন্ত্রপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ মনসুরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার আহমেদ মনসুরকে ১০ বছরের জেল ও ২শ’ ৭০ হাজার মার্কিন ডলার জরিমানা করে সংযুক্ত আরব আমিরাতের স্ট্যাট সিকিউরিটি কোর্ট।

সূত্রের খবরে প্রকাশ, চলতি বছরের মে মাসে আমিরাত সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে একাধিক পোস্ট দেন আহমেদ মনসুর।

এতে তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোসহ আরও বেশ কিছু অভিযোগ আনা হয়।

আহমেদ মনসুরের কারাদণ্ডের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ