বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নে ও মজলিশপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে  একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

জানা যায়,৩০ ডিসেম্বর সকালের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগতসার গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ হয়। এ সময় পুলিশে গুলিতে আহত হয়েছেন রাসেল মিয়া (২৭) নামে এক যুবক।

গুলিবিদ্ধ রাসেলকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।

মজলিশপুর ইউনিয়নে আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের পাঁচ কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন, মোবারক মিয়া (৩৫), তানভীর হায়দার (২৫), আল-আমিন। বাকি দু’জনে নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনা আমরা জানতে পেরেছি। বর্তমানে সেখানের পরিবেশ শান্ত রয়েছে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ