বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রবিবার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরুর আগে রাঙামাটি জেলোর কাউখালি উপজেলায় ঘাগড়া ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ শুরু হয়। এতে  বাছির উদ্দিন (৩৫) নামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।

কাউখালি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোট শুরু হওয়ার আগে  নৌকা ও ধানের শীষের দু’দল সমর্থকের মধ্যে হঠাৎ এ সংঘর্ষ লেগে যায়। এসময় বাছির উদ্দীনসহ উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহতের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণের আগে দু’দলের সংঘর্ষে চট্টগ্রামে নেওয়ার পথে এক যুবলীগের নেতার মৃত্যু হয়েছে।আহতদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

এইচএএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ