শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

১০৫ নম্বরে এসএমএস করে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার জানিয়েছেন, এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাবেন।

ফারজানা আক্তার বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি শনিবার দুপুর একটার পর থেকে পাবেন।  ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন।

যেভাবে এসএমএস করবেন-

যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি) নম্বর লিখতে হবে।

কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে বলেও জানান ফারজানা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ