তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে
দীর্ঘদিন ধরে চলে আসা তিন তালাক বিল আবার পাশ হয়ে গেলো ভারতের লোকসভায়। গতকাল বৃহস্পতিবার লোকসভায় আবারো আলোচনায় উঠেছিল তিন তালাক বিলটি৷ এতে সমর্থন জানিয়েছেন ২৪৫ জন সাংসদ। বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র ১১ জন৷
প্রথম থেকেই তিন তালাকে বিলটির বিপক্ষে সরব ছিল ভারতের অন্যকম কয়েকটি রাজনৈতিক দল৷ তাদের মধ্য প্রধান বিরোধী দল কংগ্রেস এবং এআইএডিএমকে উল্লেখযোগ্য৷ কিন্তু উক্ত দুই দলের সাংসদরা গতকাল ভোটাভুটির আগেই অধিবেশন ছেড়ে বেরিয়ে যান লোকসভা থেকে৷ ফলে তাদের অনুপস্থিতিতেই তিন তালাক বিল পাশ হয়ে যায় লোকসভায়৷
বৃহস্পতিবার লোকসভায় সংশোধিত বিলটি পেশ করা হয়। একাধিক সংশোধনের দাবি নিয়ে শুরু থেকেই বিলটির বিরোধিতা করছিল কংগ্রেস এবং এআইএডিএমকে। তিন তালাক প্রথাকে প্রাশসনিক অপরাধের আওতায় আনার বিপক্ষে ছিল তারা। বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে দেখতে সংসদের যৌথ কমিটির হাতে বিলটি তুলে দেওয়ার দাবি জানিয়েছিল তারা।
গতকাল লোকসভায় আলোচনাকালীন নিজেদের দাবিতেই অনড় ছিল কংগ্রেস এবং এআইএডিএমকে। এমনকি বেঁকে বসে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দলও।
রামমন্দির নির্মাণে বিজেপির দাবিকে সমর্থন করলেও, তিন তালাক নিয়ে বিজেপির পাশে দাঁড়াতে দ্বিধাগ্রস্ত দেখা যায় শিবসেনাকেও। তিন তালাক বিল নিয়ে মূলত তিনটি বিষয়ে আপত্তি তোলেন বিরোধী শিবিরের সাংসদরা, যার মধ্যে অন্যতম হল সাজার মেয়াদ।
উক্ত বিলে তিন তালাক দিলে স্বামীর তিন বছর কারাদণ্ডের কথা রয়েছে। বিরোধীদের যুক্তি, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া, স্ত্রীকে ত্যাগ করার উদাহরণ নতুন নয়। কিন্তু অন্য কোনো ধর্মে তা নিয়ে স্বামীর সাজার কথা বলা নেই। তা হলে শুধু ইসলামের ক্ষেত্রে এমন নিয়ম প্রয়োগ করা হচ্ছে কেন?
স্বামী জেলে গেলে স্ত্রী ও সন্তানের দায়িত্ব কে সামলাবে, সে কথাও স্পষ্ট করে বলা নেই উক্ত বিলে। তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেসসহ অন্যরা। জোর করে এই ধরনের বিধিনিষেধ আরোপ করলে পারিবারিক ঐক্য আদৌ টিকিয়ে রাখা যাবে কিনা, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে অনেককেই।
তবে বিরোধীদের আপত্তিকে গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার। আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের যুক্তি ছিল, ‘‘তিন তালাক নিয়ে গতবছর যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট। তিন তালাক প্রথাকে অসংবিধানিক এবং স্বৈরাচারের প্রতীক হিসেবে অখ্যা দেওয়া হয়। তাই এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। বরং মানবিকতার খাতিরে তাতে সম্মতি জানানো উচিত সকলের।’’
রবিশঙ্করের উকà