বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পল্টনে নির্বাচনের ২২০ নকল সিলসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২২০টি নকল সিল জব্দ করেছে র‌্যাব-৩। রাজধানীর পল্টন থেকে এসব নকল সিল উদ্ধার করা হয়।

এ সময় নকল সিলসহ সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে কমরেড মণি সিংহ সড়কের ‘মদিনা মেটালিক’ নামের দোকানে এ অভিযান চালিয়ে এসব নকল সিল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য নকল সিল তৈরি ও বিক্রি করা হচ্ছে। গোয়েন্দা তথ্যে এমন খবর জানার পর সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় অভিযুক্ত সালাউদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা চালারে তাকে গ্রেফতার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ