শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

উন্নয়ন হলেও গণতন্ত্র না থাকলে দেশের উন্নতি হয় না: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‍উন্নয়ন থাকলেও গণতন্ত্র না থাকলে উন্নতি হয় না বলেন, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. কামাল হোসেন এ কথা জানান। ওই সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার পত্রিকাটিতে প্রকাশ করা হয়।

বিএনপি থেকে মনোনয়ন নিয়ে জামায়াতে ইসলামির নেতারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে-এটা জানলে জাতীয় ঐক্যফ্রন্টে আসতেন না বলে জানিয়েছেন তিনি।

২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

বিএনপির ধানের শীষ প্রতীকে জামায়াতের ২২ জন নেতার নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, দুঃখের সঙ্গে আমাকে বলছে হচ্ছে, জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। আমি লিখিত দিয়েছি যে, জামায়াতকে কোনো সমর্থন দেওয়া এবং ধর্ম, মৌলবাদ, চরমপন্থাকে সামনে আনা যাবে না।

যদি জানতাম, জামাত নেতারা বিএনপি থেকে মনোনয়ন পাবে তাহলে আমি এতে (জাতীয় ঐক্যফ্রন্ট) যোগ দিতাম না। কিন্তু ভবিষ্যৎ সরকারে যদি জামায়াত নেতাদের কোনো ভূমিকা থাকে, তাহলে আমি তাদের সঙ্গে একদিনও থাকবো না।

ড. কামাল বলেন, আমি ভোটের দিনের অপেক্ষায় আছি। ভোটের দিন একটি স্বাধীনতার দিন। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তা হবে দ্বিতীয় স্বাধীনতার দিন। এখন গণতন্ত্র বিপদগ্রস্ত। যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে।

পুলিশের আচরণ নিয়ে ড. কামাল হোসেন আরো বলেন, পুলিশের দিকে দেখুন, তারা কী করছে? পুলিশ এখন দলীয় লাঠিয়ালে পরিণত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ