বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

শিবিরকর্মী বলে হাতপাখার নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াত-শিবির আখ্যা দিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে দলটি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার দলটির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করেন।

দলটির নেতারা সিইসির কাছে ১২টি নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাংচুর, মিছিলে হামলা ও প্রচারে বাধাসহ নানা অভিযোগ করেন।

এ বিষয়ে মাওলানা ইমতিয়াজ আলম সাংবাদিকদের বলেন, আমাদের নেতাকর্মীদের জামায়াত-শিবির আখ্যায়িত করে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাংচুরের মামলা দেয়া হচ্ছে।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এটিএম হেমায়েত উদ্দীন বলেন, নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু, কোথাও তা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট পরিচয়ের মানুষ ছাড়া অন্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ