বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘পেশীশক্তি নয় জনগণের ভোটে নির্বাচিত হতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট-১ আসনের প্রার্থী আলহাজ্জ্ব মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু বলেছেন, পেশীশক্তি দিয়ে নয় জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।

তিনি বলেন, নির্বাচনে বিরোধী প্রার্থীদের যেভাবে পেশীশক্তি দিয়ে দমন করা হচ্ছে তাতে আমরা নির্বাক। এভাবে পেশীশক্তি দিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের ভালোবাসা পাওয়া সম্ভব না। দেশের উন্নয়ন হওয়া সম্ভব না।

রবিবার (২৩ ডিসেম্বর) কোতায়ালী থানার মেডিকেল, মধুশহীদ, রিকাবীবাজার, লামাবাজার, কোয়ারপাড় ও শেখঘাটে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট-১ আসন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্জ্ব ইসহাক আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সেক্রেটারী আলহাজ্ব হেলাল উদ্দিন ভূইয়া, মহানগর সেক্রেটারী মু. নুরে আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মাসরুর দাইয়ান, কোতায়ালী থানা আহবায়ক মু.আনোয়ার হোসেন, সমন্বয়কারী মনির হুসাইন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ