শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিএনপির নির্বাচনী ক্যাম্পে গুলি, মাদরাসাছাত্রীসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তদের গুলিতে মাহিয়া (৮) নামে এক মাদরাসাছাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

শনিবার দুপুরে শিবপুর কলেজ গেইট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিয়া শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

হামলাকারীরা এ সময় দলীয় কার্যালয়সহ একটি প্রাডো জিপসহ ছয়টি গাড়ি ও ২০ টি মোটরসাইকলে ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়ি বহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করতে যান।

নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিল। এ সময় চারটি মাইক্রোবাস করে মুখোশ পড়া ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত হঠাৎ স্বশস্ত্র হামলা চালায়।

ঘটনার প্রতক্ষদর্শী ও আহত পথচারী এমএ সিদ্দিত কাঞ্চন গণমাধ্যমকে বলেন, আমরা রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম। প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হঠাৎ বৃষ্টির মতো গুলি শুরু করে মোখোশদারী একদল যুবক।

মুড়ির মতো করে গাড়ি ও হোন্ডা ভাঙচুর করছিল। মানুষ দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা চালায়। এ সময় মাদরাসার ভেতরে থাকা এক ছাত্রী গুলিবিদ্ধ হয়।’

শিবপুর দারুল উলুম ইসলাময়িা মহিলা মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ তছলিম উদ্দনি বলেন, গুলাগুলির সময় মাহিয়া শ্রেণিকক্ষের বারান্দায় ছিল। সে এক শ্রেণিকক্ষ থেকে বারান্দা দিয়ে অপর শ্রেণিকক্ষে যাচ্ছিল। যাওয়ার সময় সে গুলবিদ্ধি হয়।

বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী জানান, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী শনিবার দিনভর শিবপুরের মাছিমপুর ইউনিয়নে গনসংযোগ ও প্রচারণায় যাচ্ছিলাম। হঠাৎ থানা পুলিশ বলল সেখানে আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা চালাবে।

বিএনপি নেতারা সেখানে যাওয়া যাবে না। পরে আমার মাছিমপুরের প্রচার বাতিল করে দলীয় কার্যালয়ে নির্বাচনী সভা করছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা। আমরা যতই সংঘাত এড়িয়ে চলি। তারা ততবেশি আমাদের ওপর হামলা চালাচ্ছে।

হামলার বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ