শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নেতাকর্মীরা বাসায় এলেই আটক করছে; অভিযোগ প্রিয়াংকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেতাকর্মীরা বাসায় এলেই আটক করে নিয়ে যাওয়া হয় এবং এলাকায় পোস্টার টানাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর-১ সদর আসনের বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন যতই এগিয়ে আসছে আমার সমর্থকদের উপর অত্যাচার নির্যাতন ততই বাড়ছে। চারদিন যাবৎ আমার মাধবপুরস্থ নির্বাচনের প্রধান কেন্দ্র পুলিশ বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে নির্বাচনী অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ধানের শীষের সর্বকনিষ্ট এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। আমার বাবা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলী মূল প্রার্থী থাকলেও তাকে প্রায় সাড়ে তিন মাস যাবত বিভিন্ন গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখা হয়েছে।

এছাড়াও তাকেসহ তার সমর্থক ও নেতাকর্মীদের সরকারি দল থেকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন,এ আসনে দীর্ঘ ২২ বছর পর ধানের শীষের প্রতীকের প্রার্থী হওয়ায় স্থানীয় ভোটাররা এবার উজ্জীবিত হয়ে উঠেছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আর তাই স্থানীয় পুলিশ প্রশাসন এ আসনের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমাদের মাঠে নামতে দিচ্ছে না।

নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ থাকবে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ