মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

অনশনে অসুস্থ লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: তিন দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশনের তৃতীয় দিন আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছেন।

তার চিকিৎসায় জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার দুপুরে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

জানাগেছে, মঙ্গলবার ভোরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তাবুর ভেতর পানি পড়তে থাকায় আমরণ অনশনরত লতিফ সিদ্দিকীকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় নেয়া হয়।

আজ মঙ্গলবার সকালে সেখানে তিনি অসুস্থ বোধ করেন। খবর পেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান নির্দেশনা পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহাকে জানান। পরে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেণ্ট ডা. মোফাজ্জল হোসেনকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয় বলেও জানা যায়।

‘মাহফিল নিয়ে ইসির নির্দেশনা মানবে না আলেম সমাজ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ