মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’

ড. কামালের ওপর হামলায় ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের ওপর হামলার ঘটনায় ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

আজ সোমবার এ সংক্রান্ত একটি চিঠি ইসি সচিবালয় থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত শুক্রবার সকালে কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান। সেখান থেকে বের হতেই হামলার ঘটনা ঘটে।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, ওই হামলায় কামাল হোসেনের গাড়িবহরের ৭/৮টি গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের গাড়িচালকসহ প্রায় ৩০ জন আহত হন।

এ ঘটনায় গতকাল রোববার দারুস সালাম থানায় মামলা হয়েছে। মামলার বাদী ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আসামি করেছেন বলে জানা যায়।

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ