শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

টঙ্গী থেকে দুপুর ২ টায় ঐক্যফ্রন্টের রোডমার্চ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন উপলক্ষে আজ রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে শুরু হবে রোডমার্চ।

এ রোডমার্চে নেতৃত্ব দেবন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এছাড়াও ঐক্যফ্রন্টসহ বিএনপির নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নেতারা জানান, এ রোডমার্চ ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত গিয়ে শেষ হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা যায়, রোডমার্চের প্রথম পথসভা হবে টঙ্গীতে। দুপুর ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকারি একাডেমি মাঠ থেকে এটি শুরু হবে। এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুরে এই পথসভা শেষ হবে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই দিনে বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় র‌্যালি করা হবে।

১৭ ডিসেম্বর (সোমবার) ঘোষণা করা হবে তাদের ইশতেহার। এতে দেশবাসীর প্রতি মুক্তি ও কল্যাণের আহ্বান করা হবে।

‘খামোশ বললেই জনগণ চুপ হবে না’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ