শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

‘বিএনপি ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি ক্ষমতায় গেলে বগুড়াকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি তার এলাকা ঠাকুরগাঁওয়ের পাশাপাশি বগুড়া-০৬ আসনে (সদর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) নির্বাচনী এলাকায় গণসংযোগের দ্বিতীয় দিনে বিভিন্ন ইউনিয়নে পথসভায় মির্জা ফখরুল এ ঘোষণা দিয়েছেন।

বগুড়াকে বিভাগ ঘোষণাসহ সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিমান বন্দর ও শিক্ষিত বেকারদের চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা দেয়ার ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, গত ১০ বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি। এই সরকার বগুড়াবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। বিএনপি ক্ষমতায় আসলে বগুড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে।

তিনি বগুড়ার উন্নয়নের জন্য খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বলেও জানান।

বগুড়া সদরের সাবগ্রাম, রাজাপুর, শাখারিয়া, লাহিড়ীপাড়া, নামুজা, গোকুল, নুনগোলা, নিশিন্দারা,এরুলিয়া ও ফাপোড় ইউনিয়নের ১৫টি স্থানে পথ সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম।

জনসভায় তিনি বলেন, আমি আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি। আমাকে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে সহযোগিতা করুন।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ