শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনি অফিস পোড়াল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগরে বিএনপির নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে অফিসের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয়।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বলেন, জীবননগর উপজেলার বিএনপি নেতা নোয়াব আলীর বাড়ির সামনে অবস্থিত বিএনপির প্রধান নির্বাচনী অফিস।

সেখান থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে প্রচারণার কাজ করা হয়। কিন্তু রাতের গভীরে অফিসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় অফিসের মধ্যে থাকা দুটি মোটরসাইকেল, দুটি টেলিভিশনসহ চেয়ার, টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ