শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সশস্ত্র বাহিনী মাঠে নামছে ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে অবস্থান করবে।

বুধবার নির্বাহী হাকিম নিয়োগসংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য ভোট গ্রহণের দুই দিন আগে থেকে ভোট গ্রহণের পরদিন অর্থাৎ ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাহী হাকিম নিয়োগ করা প্রয়োজন।

২৪ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে সশস্ত্রবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করবে। তাদের সঙ্গেও দায়িত্ব পালনের জন্য একজন করে নির্বাহী হাকিম নিয়োগের প্রয়োজন হবে।

পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসন বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, সশস্ত্রবাহিনী কবে থেকে মোতায়েন হবে, বিষয়টি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনের আইনশৃঙ্খলা–বিষয়ক বৈঠকে চূড়ান্ত করা হবে।

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিবেন না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ