বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

হাতপাখার প্রার্থীকে ভোট দিতে আল্লামা সুলতান যওক নদভীর চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: মহেশখালী-কুতুবদিয়ার ভোটারদের প্রতি হাতপাখায় ভোট দেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট আরবি সাহিত্যিক চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মহাপরিচালক, শাইখুল হাদিস আল্লামা সুলতান যওক নদভী।

এলাকাবাসীকে দেয়া খোলা চিঠিতে তিনি বলেন, আমার ম্নেহের জামাতা মাওলানা জসিম উদ্দিন নদভী ইলম আমল আখলাকের দিক দিয়ে অগ্রগামী সমাজের পরিচিত মুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী-কুতুবদিয়ার জনগণের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে নির্বাচনে দাঁড়িয়েছে, আপনারা সবাই তাকে ভোট দিয়ে দেশ, ইসলাম ও জনগণের সেবা করতে সহযোগিতা করবেন।

চিঠিতে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তার গুণমুগ্ধ একজন সাধারণ মানুষ  হিসেবে বলছি, তার মাঝে সমাজের মানুষের জন্য কাজ করার ইচ্ছা ও সাহস উভয়টাই আছে। আপনারা হাতপাখায় ভোট দিয়ে তাকে জয়ী করবেন বলে আশাবাদী।

উলামায়ে কেরাম ও জনগণের কাছে নিবেদন আপনারা ঐক্যবদ্ধভাবে যদি ইসলামের পক্ষে কাজ করেন তাহলে বিজয় অবশ্যই হবে।

তিনি আরও বলেন, ড. মাওলানা জসিম উদ্দিনকে আপনারা সবাই মিলে ভোট দিলে এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের খেদমত করার সুযোগ পাবে।

বিশেষ করে আলেমদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দোয়া সহযোগিতায় এগিয়ে আসলে জনগণও তাকে ভোট দিয়ে বিজিত করতে আগ্রহী হবে। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোননীত কক্সবাজার ৪ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী ড. মাওলানা জসিম উদ্দিন নদভী। ইতোমধ্যেই তিনি প্রচারণা শুরু করেছেন নির্বাচনের। এলাকায় জনগণের ব্যাপক সাড়াও পাচ্ছেন।

প্রতীক পেয়েই প্রচারণায় মুফতি ফয়জুল করীম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ