শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বিএনপির দলত্যাগীদের ক্ষোভ কি কেবল হুজুরদের নিয়ে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন খান তানভীর

‘ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়’- স্লোগানটি বিএনপির ভাইদের মুখে প্রায়শই শোনা যায়। স্লোগানটি সুন্দর, মুখরোচক।

কিন্তু জোটের বৃহত্তর স্বার্থে কয়েকটি আসনে শরীক দলের আলেম প্রার্থীকে মনোনয়ন দিলে যেরকম অশোভন প্রতিক্রিয়া তারা দেখাচ্ছেন। প্রার্থীকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করছেন, প্রতিবাদে দলে দলে পদত্যাগ করছেন।

সন্দেহ হয়, স্লোগানটি তারা নিজেরাই বিশ্বাস করেন তো?

আশ্চর্যের ব্যাপার হলো- নিয়মতান্ত্রিক কোনো কাজ নেই, বেশিরভাগ জেলাতে কমিটিই নেই, জনগণের সাথে নূন্যতম কোনো সম্পৃক্ততা নেই, গণবিচ্ছিন্ন, প্যাডস্বর্বস, বিবৃতিনির্ভর দলগুলোকে দলের নিশ্চিত আসনগুলো ছেড়ে দিলেও ওদের কোনো গাত্রদাহ নেই।

প্রায় ২০বছর ধরে সুখে দুঃখে পাশে থাকা জমিয়ত খেলাফতকে দিল ৬টি। যাদের মধ্যে দুইজন আছেন সাবেক এমপি। আর এই সেদিন যোগ দেয়া নাগরিক ঐক্যকে একাই দিল ৫টি। অথচ ওখানে তাদের কোনো কথা নেই।

যেই আসনে জেএসডি'র আ. রব সাহেব একেবারে গোহারা হারেন বিএনপির কাছে। সেই নিশ্চিত বিজয়ের আসনটিই ছেড়ে দিয়েছে বিএনপি তার জন্য। এ নিয়েও তাদের কোনো আফসোস নেই।

যত ক্ষোভ খেদ আর প্রতিক্রিয়া সব হুজুরদের নিয়ে। অজান্তেই মুখ দিয়ে বের হয়ে পড়ে, হায়রে ইসলামী মূল্যবোধ। তবে কি স্বার্থের বলি বৈ আর কিছুই নই আমরা?

ফেসবুক ওয়াল থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ