শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মনিরামপুরে মুফতী ওয়াক্কাসের ছেলের গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর-৫ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক সাংসদ মুফতী মোহাম্মদ ওয়াক্কাসের ছেলের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নিস্তার ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল পৌনে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ভাতিজা শফিকুল ইসলাম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাসে করে তিনি মুফতি ওয়াক্কাসের ছোট ছেলে মাওলানা হোসাইনসহ চারজন (মুফতি ওয়াক্কাসের পক্ষে) চূড়ান্ত মনোনয়নের চিঠি জমা দিতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গাড়ির কাঁচ ভাংচুর করে। তবে এতে কেউ হতাহত হননি।

মনিরামপুর থানার এসআই তপন কুমার সিংহ জানান, আমরা ‍ঘটনা তদন্ত করছি। এ ব্যাপারে জড়িত থাকার সন্দেহে সকাল ১১টার দিকে ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, মনিরামপুরে ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) এর সভাপতি মুফতি ওয়াক্কাস মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ বিএনপি এবং জামায়াতের অনেক নেতাকর্মী। তারাই এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ