শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

বিএনপির কর্মীদের তোপের মুখে ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানে মনোনয়নবঞ্চিত এক প্রার্থীর অনুসারীদের তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়েই তোপের মুখে পড়েন তিনি।

জানা যায়, বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হলেই ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঘিরে ধরেন কুমিল্লা-৪ অাসনে বিএনপির মনোনয়নবঞ্চিত মঞ্জুরুল অাহসান মুন্সির সমর্থকরা। ওই অাসনটি বিএনপি ছেড়ে দিয়েছে ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডিকে। সেখানে ধানের শীষ নিয়ে লড়বেন জেএসডির সাধারণ সম্পাদক অাব্দুল মালেক রতন। মুন্সির সমর্থকরা তখন রতনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এসময় ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, অামি বিএনপির কেউ নই। মনোনয়ন দেওয়া না দেওয়া তাদের দলীয় বিষয়।

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের স্বার্থে অনেক কিছু করা হয়েছে। পরবর্তীতে সমন্বয় সাধন করা হবে। জোট ক্ষমতায় গেলে কাউকে চাইলে সরাসরি মন্ত্রীও বানাতে পারে।

শেষ মুহূর্তে আরও ২ প্রার্থীর পরিবর্তন বিএনপির

আরআর