শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

কাতারে কুরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশি মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি হিফজুল কুরআন প্রতিযোগিতায়’ বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মুহাম্মদ প্রথম স্থান অধিকার করেছে।

কাতারের ধর্মমন্ত্রণালয় আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩০ পারা বিভাগে প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মুহাম্মদ ১ লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদসহ অন্যান্য পুরস্কারসামগ্রী লাভ করে।

সাইয়্যেদ মুহাম্মদ সিলেটের সদর উপজেলার লাখাউরার বাসিন্দা মুহাম্মদ আব্দুল আসলামের ছেলে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ