শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

মহাজোট থেকে ৪২ আসন পেলো জাতীয় পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি পেয়েছে ৪২টি আসন।

আজ শুক্রবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় সূত্র এ তথ্য জানায়।

মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগ শুক্রবার অন্যান্য শরিকদের আসন চূড়ান্ত করেছে। তার মধ্যে হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পেয়েছে ৪২টি আসন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন দেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি শুরু থেকেই ১০০ আসন দাবি করে আসছিল। পরে সে তালিকা ছোট করে ৬০টি তে এনেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ ৪২টি আসন দিতে রাজি হয়েছে।

মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) তিনটি, বি. চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ তিনটি, জাতীয় পার্টি (মঞ্জু) দু’টি, তরিকত ফেডারেশন দু’টি এবং জাসদ (আম্বিয়া) পেয়েছে একটি আসন।

‘২ জানুয়ারি বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন’