সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

ফেসবুককর্মীরা জাকারবার্গের বিদায় চাইছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মীরা এবার জাকারবার্গকে বিদায় করার দাবি জানিয়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রির গোপন তৎপরতার অভিযোগ তুলে এ দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার মিখাইল লেবিউ।

ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রির জন্য ফেসবুকের গোপন কার্যক্রমের বিষয়ে ২৫০ পাতার এক নথি বুধবার রাতে প্রকাশ করেছেন বৃটিশ পার্লামেন্টের সদস্য ও সংসদের ‘ডিজিটাল, সাংস্কৃতিক, গণমাধ্যম ও খেলা বিষয়ক কমিটি'র চেয়ারম্যান ডানিয়েল কলিং।

ফেসবুক তার ইউজারদের কল করা ও লিখিত বার্তা (টেক্সট) আদান-প্রদানের তথ্য বিক্রির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গোপন চুক্তি করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুকের সাবেক প্রডাক্ট ম্যানেজার মিখাইল লেবিউর ফাঁস করা তথ্যের ভিত্তিতে এ অভিযোগ করেছেন ডানিয়েল কলিং। অন্যদিকে মিখাইল লেবিউ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘বাজফিড'কে দেয়া এক সাক্ষাৎকারেও ফেসবুকের এসব গোপন তথ্য ফাঁস করেছেন। ফেসবুক কীভাবে ব্যবহারকারীদের কল করা ও মেসেজ আদান-প্রদানের তথ্য বিক্রির পরিকল্পনা করেছে তা ওই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন মিখাইল লেবিউ।

মিখাইল বলেন, ফেসবুকের অনেক কর্মী এখন প্রতিষ্ঠানটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে। কিন্তু তারা গণমাধ্যমের কাছে এখনো মুখ খুলতে রাজি নন। তাদের বক্তব্য এসব সমস্যা নিরসনে নির্বাহী পদে পরিবর্তন জরুরী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ