শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

জাতীয় স্মৃতিসৌধে ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্ব সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই পদক্ষেপ নেওযা হয়েছে। এক তথ্য বিবরণীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

বিবরণীতে বলা হয় বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধে ফুলের বাগানে যাতে কোনো ধরনের ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিজয় দিবস ২০১৮ উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনও ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারের) নির্মাণ, পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে। এছাড়া রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।