শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

খালেদা জিয়া ছাড়া প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ছাড়া এবারই প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি। তিনি ছাড়াও, দণ্ডপ্রাপ্ত ও পলাতক থাকায় এবার ভোটের লড়াইয়ে নেই জিয়া পরিবারের কোনো সদস্য। দলটির নেতাদের অভিযোগ, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ভোটে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া।

জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৯১ সালে প্রথম নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর সব নির্বাচনেই একাধিক আসনে জয় পান খালেদা জিয়া। পাশাপাশি প্রার্থী না হলেও নানা সময়ে ভোটের মাঠে দেখা গেছে জিয়া পরিবারের সদস্যদের।

১০ বছর পর একাদশ সংসদ নির্বাচনে এলেও এবার ভোটে লড়তে পারছেন না বিএনপি প্রধান। বড় ছেলে তারেক রহমানও সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

দলের নীতিনির্ধারকদের অভিযোগ, জিয়া পরিবারকে ভোটের বাইরে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করেছে সরকার। ভোটের মাঠে খালেদা জিয়ার অনুপস্থিতি এরই ফল।

তবে এখনও আশা ছাড়েননি তার আইনজীবীরা। গতকাল বুধবার খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে করা হয়েছে আপিল। সেখানে সুরাহা না হলে বিষয়টির আইনি মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছে বিএনপি।

পাশপাশি দলের নীতিনির্ধারকদের ধারণা খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভোটারদের সহানুভূতি পাবে বিএনপি। আর এর ইতিবাচক প্রভাব পড়বে ভোটের ফলে।