শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ব্যারিস্টার মইনুলকে ৬ মাসের জামিন, মামলা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর ও জামালাপুরে দায়ের হওয়া দুই মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মামলা দু’টির কার্যক্রম স্থগিত করে নথিও তলব করা হয়েছে।

এ মামলা দু’টির বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৫ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মাসুদা ভাট্টিকে কটূক্তি করার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়। আগেই তিন মামলায় জামিন পেয়েছিলেন তিনি।

আরও দুই মামলায় জামিন হওয়ায় এপর্যন্ত মোট পাঁচ মামলায় জামিন পেলেন সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।

গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ব্যারিস্টার মইনুল হোসেন ‘চরিত্রহীন’ মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এ নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।

একই অভিযোগ এনে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আরেকটি মামলা হয়। যদিও মামলা দু’টিতে হাইকোর্ট থেকে জামিন নেন ব্যারিস্টার মইনুল।

ওই দুই মামলা ছাড়া তার বিরুদ্ধে রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ভোলা ও কুড়িগ্রামেও মামলা হয়। এর মধ্যে একাধিক মামলায় পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।

সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়।

১৫০ আসনে বিএনপির একক প্রার্থী তালিকায় যারা

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ