মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

প্রার্থিতা ফিরে পেতে এ পর্যন্ত ৫৪৩ জনের আপিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিন দিনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫৪৩ জন। প্রথম দিনে ৮৪, দ্বিতীয় দিন ২৩৭ ও তৃতীয় দিনে ২২২টি আবেদন ইসিতে করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে প্রেসব্রিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি। সচিব বলেন, ‘৬ থেকে ৮ ডিসেম্বব প্রার্থীদের আপিল গ্রহণের ওপর শুনানি চলবে। নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এ জন্য এজলাস তৈরি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনাসহ অন্যান্য কমিশনাররা সেখানে উপস্থিত থেকে আপিল শুনানি গ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘আগামীকাল ৬ তারিখ ১ থেকে ১৬০ পর্যন্ত ক্রমিক নম্বরের আবেদনের শুনানি হবে। ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত এবং ৮ ডিসেম্বর ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করবে কমিশন।’

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দেয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেয়া হবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ