বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আরব আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানিকে সরিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাসপোর্ট।

দেশটির পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ১৬৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। পাসপোর্ট ইনডেক্সের ডিসেম্বর ২০১৮-এর প্রতিবেদন অনুসারে এই খবর জানা গেছে।

৪৭তম জাতীয় দিবস উদযাপনের আগে গত শনিবার এ সু খবর পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা। ‘আরব নিউজ’ ও ‘গালফ নিউজ’-এর খবরে এসব কথা বলা হয়েছে।

পাসপোর্ট ইনডেক্সের ডিসেম্বর ২০১৮-এর প্রতিবেদন অনুসারে, আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রতিবছর পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে থাকে। একজন পাসপোর্টধারী কতগুলো দেশে বিনা ভিসায় প্রবেশ বা প্রবেশের সময় ভিসার সুবিধা পেয়ে থাকেন, তার ওপর ভিত্তি করেই দেশগুলোর পাসপোর্টের অবস্থানের তালিকা করা হয়।

শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর। গত বছরের শীর্ষস্থানধারী জার্মানি এবারের তালিকায় তৃতীয় স্থানে। এরপর তালিকায় শীর্ষ দশে আছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস।

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা একই সঙ্গে বিশ্বের ৫৪টি দেশে অন অ্যারাইভাল ভিসা সুবিধাও পেয়ে থাকে। বিশ্বের মাত্র ৩১টি দেশে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন পড়ে আরব আমিরাতের পাসপোর্টধারীদের।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্টধারীরা বিশ্বের ১৬৫ দেশে প্রাক-ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

২০১৬ সালের ডিসেম্বরে আরব আমিরাতের পাসপোর্টের র‌্যাঙ্কিং বিশ্বে ছিল ২৭ নম্বরে। এ বছরের অক্টোবরেও ছিল সেরা ৪-এ, নভেম্বরে পৌঁছায় ৩-এ। আর ডিসেম্বরের প্রথম দিনে জার্মানিকে হটিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টে জায়গা করে নেয় আরব আমিরাতের (ইউএই) পাসপোর্ট।

সুত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ