শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ ঘোষণা দেওয়া হয়।

জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, গোলাম মাওলা রনি ছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী মো. শাহজাহান খানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

ঋণ খেলাপী হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। তার তবে বিএনপি থেকে মনোনীত অপর প্রার্থী হাসান মামুনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরারব আপিল করতে পারবেন।

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি থেকে মোট ৩ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তাদের মধ্যে দুই জন ছাড়া বাকি সবার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

হিরো আলমের মনোনয়ন বাতিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ