শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ তুর্কি সেনা নিহত, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুল শহরের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চার সেনা নিহত ও একজন আহত হয়েছে।

জানা যায়, ইস্তাম্বুলের সামানদিরা ঘাঁটি থেকে উড়ে হেলিকপ্টারটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিল। তখন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সানচাকতেপে জেলার একটি আবাসিক এলাকায় পড়ে। সেখানে জরুরি বিভাবে কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

তবে কী কারণে সেটা বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। আহত সেনাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তুরস্কে বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে’র ব্যাপক তৎপরতা রয়েছে এবং গেরিলা এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এর আগে কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তুরস্কের মসজিদে নির্বাচনী প্রচারণায় নাগরিকদের প্রতিবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ