শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

পরমাণু অস্ত্র ব্যবহার সহজ করতে চান রুশ সিনেটররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রতি পরমাণু অস্ত্র ব্যবহার আইনে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে দেশটির সংসদের উচ্চকক্ষের একটি কমিটি।

বুধবার রুশ সংসদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কমিটি এ আহ্বান জানায়।

রাশিয়ার বার্তা সংস্থা রিয়া’র বরাত দিয়ে নিউজউইক ডটকম জানিয়েছে, সংসদ সদস্যরা পরমাণু অস্ত্র ব্যবহারের আইন পরিবর্তন এবং রাশিয়ার বিরুদ্ধে হাই-পারসনিক ও অন্যান্য কৌশলগত অস্ত্র ব্যবহারের জবাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনের প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান।

গত মাসে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে রুশ সংসদ পরমাণু অস্ত্র ব্যবহার সংক্রান্ত আইনের পরিবর্তন অর্থাৎ পরমাণু অস্ত্র ব্যবহার সহজ করতে চাইছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

রুশ সংসদে সদস্যদের এ প্রস্তাবের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতরের অন্যতম মুখপাত্র জনি মাইকেল বলেন, ‘অন্য একটি দেশের প্রস্তাবিত আইন সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না।’

‘পরমাণু চুক্তি নিরস্ত্রীকরণ চেষ্টার উল্টোপথে হাঁটছেন ট্রাম্প’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ