শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষাবোর্ডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রত্যেক মুসলমানের জন্য ন্যুনতম ফরজ পরিমাণ ইসলামি শিক্ষা অর্জন করা আবশ্যক। আর ইসলামি শিক্ষা অর্জনে বয়স কোন বাধা নয়। নানা ব্যস্ততার পাশাপাশি একজন মুসলমানকে দিনে বা রাতে কোন একটি সময়ে দ্বীন সম্পর্কে জরুরি জ্ঞান অর্জনের বিকল্প নেই।

১৬ নভেম্বর শুক্রবার ঢাকার মধ্যমনিপুর মাদরাসা-ই বাইতুল ফালাহ (নৈশ মাদরাসা) জামে মসজিদে দিনব্যাপী বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

কর্মব্যস্ত জীবনে দ্বীনি শিক্ষা অর্জনের গুরুত্ব, ফাযায়িল ও পদ্ধতি শীর্ষক আলোচনা সভায় সারাদেশ থেকে ২০টি নৈশ মাদরাসার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোর্ড সভাপতি মসজিদুল আকবর কমপ্লেক্সের নায়েবে মুহতামিম মাওলানা নাজমুদ্দিন।

মহাসচিব মুফতি জহিরুল ইসলাম সিরাজির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা সাজিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক অধ্যক্ষ মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের সিনিয়র মুহাদ্দিস মাওলানা যিকরুল্লাহ খান, ইসলামটাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, আন নূর ইসলামিয়া নৈশ মাদরাসার মুহতামিম মুফতি যুবায়ের মাযাহেরী ও জামিআতুল ঈমানের পরিচালক মাওলানা নুরুল ইসলাম কাসেমী প্রমুখ।

উল্লেখ্য কর্মব্যস্ত ও বয়স্ক মুসলমানদের জন্য গত দুই দশক ধরে দেশের বিভিন্ন স্থানে নৈশ মাদরাসার বিস্তৃতি ঘটেছে। মাদরাসাগুলোর মাঝে সমন্বয় ও পারস্পরিকসহযোগিতার লক্ষ্যে ‘নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড’ প্রতিষ্ঠা লাভ করে।

‘কওমি মাদরাসা সুন্নাত যিন্দার কারখানা’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ