শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

তুহফা কালেকশনের শো রুম উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ১৮, পুরানা পল্টন, পল্টন প্লাজার নিচতলায় গতকাল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হলো অনলাইন শপ তুহফা কালেকশন প্রথম শো-রুম।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কলরবের জনপ্রিয় শিল্পী আবু রায়হান ও আরিফ আরিয়ান। এছাড়াও কলরবের সব শিল্পী এবং কলাকুশলীরা নানাভাবে যুক্ত রয়েছেন এতে।

বুধবার বিকেলে আলোচনা ও দোয়ার মাধ্যমে যাত্রা করে শো-রুমটি।

গত ১৪ এপ্রিল ২০১৮ থেকে মানোন্নত হালাল পণ্য গ্রাহকদের দরজায় পৌঁছে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দীন ক্বারী নাজমুল হাসান, মাওলানা ইমতিয়াজ আলম, বিশিষ্ট ওয়েজিন আব্দুল খালেক শরিয়তপুরী, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল ইসলাম, মুফতি কাইয়ুম মোল্লাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে কলরবের শিল্পী মুহাম্মদ বরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, আহমাদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, ইয়াসিন হায়দার, ইলিয়াস হাসান, মাহফুজুল আলম, হুসাইন আদনান, ইলিয়াস আমিন, তাওহিদ জামিল, আবির হাসান, সালমান সাদী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস।

তুহফা কালেকশন অনলাইন এবং অফলাইনে হালাল পণ্য বিক্রি করবে। এছাড়াও অনলাইন শপ সম্পর্কে মানুষের প্রচলিত মন্দ ধারণা দূর করতেও কাজ করবে বলে জানান উদ্যোক্তারা।

ওমরাহ শেষে বিমানেই মারা গেল শিশু ইয়াহইয়া

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ