মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ভোট পেছানোর জন্য ইসিকে ঐক্যফ্রন্টের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগমাী একাদশ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে দাবি জানানোর পর বিকেলে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে ভোট এক মাস পেছানোর দাবি জানিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফন্ট।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জমা দিয়েছে ঐক্যফ্রন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

চিঠি জমা দেয়ার আগে শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

উল্লেখ্য, রোববার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণায় আরও ছিল এক মাস নির্বাচন পেছানোর দাবি। এরপর বিকেলে ইসিতে গিয়ে এই চিঠি দেয়া হলো।

এর আগে দলটি ইসিকে জানায় কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এ সময় আটটি দলের কথা উল্লেখ করেন তারা।

আগামী ২৩ ডিসেম্বর (রোববার) জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর (শুক্রবার)।

গণতন্ত্র ফেরাতে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ