শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

যা থাকবে জাতির উদ্দেশ্যে দেয়া সিইসির ভাষণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাতে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

জাতির উদ্দেশে দেয়া সিইসির ভাষণ ১০ থেকে ১২ মিনিট দীর্ঘ হতে পারে। ভাষণে সিইসি কে এম নূরুল হুদা সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানাবেন।

তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশনের দৃঢ়তা প্রকাশ করবেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিক দল, ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী, সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাইবেন।

পাশাপাশি রিটার্নিং, সহকারি রিটার্নিং ও ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেবেন। দায়িত্বে ব্যর্থতা, গাফলতি ও শৈথিল্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি থাকবে সিইসির ভাষণে।

সিইসির তার ভাষণে বর্তমান কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপের বিষয়টি উল্লেখ করবেন।

নির্বাচনি আইন-কানুন এবং আচরণবিধিমালা সংশোধনে তার কমিশনের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাবেন।নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন, সীমিত আকারে ইভিএম ব্যবহার, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়েও উঠে আসবে সিইসির ভাষণে।

এছাড়া দ্রুত তফসিল ঘোষণার কারণও তিনি ভাষণে তুলে ধরতে পারেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ