শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘সংলাপে দেয়া ঐক্যফ্রন্টের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের করা ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে তা অগণতান্ত্রিক তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার ফাঁকফকর।

তবে ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বেশ কিছু দাবি মানা হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পিছিয়ে দিতে এটা তাদের বাহানা। কিন্তু আমরা সংবিধানের বাইরে যাবো না। নির্বাচন পেছানোর সুযোগ নেই।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় না, তবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নির্বাচনে থাকবে।

খালেদা জিয়ার ব্যাপারে তিনি বরেন, সত্যিকারের রাজবন্দি হলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে আইনমন্ত্রী আনিসুল হককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

১০ সদস্যের নির্দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব ঐক্যফ্রন্টের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ