শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

আল্লামা আশরাফ আলী মজলিসের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল ফাতাহ মামুন
আওয়ার ইসলাম

প্রবীন আলেমে দীন ও দেশের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা আশরাফ আলীই হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির।

গেল মাসের ২৯ তারিখে প্রিন্সিপাল হাবিবুর রহমান ইন্তেকালে পদটি শূন্য হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পর প্রিন্সিপাল হাবিবুর রহমান ছিলেন মজলিসের আমির। দীর্ঘ ৮ বছর তিনি মজলিসের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করেন।

প্রিন্সিপাল হাবিবুর রহমানের ইন্তেকালের পর পদ শূন্য হওয়ায় আলোচনায় আসছে কে হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের পরবর্তী আমির?

আলোচনায় বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। দলের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নূরপুরী, মাওলানা জোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক ছিলেন আলোচনায়।

মাওলানা ইসমাইল নূরপুরী রাজনীতির মাঠে ততটা শক্তিশালী নন। তিনি রাজধানীর বাইরে থাকনে। তাছাড়া জাতীয়ভাবেও তার অবস্থান আশানুরূপ নয়। মাওলানা জোবায়ের আহমদ আনসারী ব্যক্তি জীবনে ভালো ওয়ায়েজ তবে রাজনৈতক পরিচয় তার মুখ্য নয়।

এ দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হক শাইখুল হাদিসের সন্তান। বয়স বিবেচনায় এখনও আমির না হওয়ায় তার জন্য নিরাপদ। তাছাড়া দলকে গতিশীল করতে মহাসচিব পদটি যথেষ্ট কার্যকর ও শীক্তশালী। আমির হওয়ার চেয়ে মহাসচিব থেকেই দলকে নতুন মাত্রা দিচ্ছেন তিনি।

মাওলানা মাহফুজুল হককে আমির করা হলে মহাসচিব পদ শূন্য হয়ে যাবে। এতে করে একই সঙ্গে আমির ও মহাসচিবে রদবদল আসবে। বিষয়টি ইতবাচক মনে করছেন না বিশ্লেষকরা।

এদিকে শাইখুল হাদিসের পরীক্ষীত বন্ধু, মজলিসের অভিভাবক পরিষদের উপদেষ্টা আল্লামা আশরাফ আলীর আছে গৌরবময় রাজতৈনিক অভিজ্ঞতা। আছে জাতীয় শিক্ষা, দাওয়াত এবং রাজতৈনিক জীবনে উজ্জ্বল ভূমিকা।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহা-সচিব মাওলানা জালালউদ্দিন আহমদ আওয়ার ইসলামকে বলেন, মজলিসের এই শূন্য পদে আল্লামা আশরাফ আলীকে আমির করার চিন্তা-ভাবনা চলছে। তার রাজনৈতিক প্রজ্ঞা ও সুচিন্তা দলকে নতুন উচ্চতা দেবে বলে মনে করি।

তবে বিষয়টি চূড়ান্ত হবে এ মাসের ১৪ তারিখে দলের মজলিসে শুরার বৈঠকে।

মাওলানা জালাল আরো বলেন, আল্লামা আশরাফ আলী এক সময় মজলিসের নায়েবে আমির ছিলেন। বর্তমানে তিনি অভিভাবক পরিষদের চেয়ারম্যান। তাকে আমির করা হলে, দলের গ্রহণযোগ্যতা, ভাবমর্যাদা আরও উজ্জ্বল ও গতিশীল হবে।

উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম আমির ছিলেন বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা আবদুল গাফফার। তারপর আমির হন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক।

‘এখন তাকমিলের সনদ দিয়ে আল আজহারে পড়া যাবে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ