মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ওয়াসার পানি পরীক্ষা করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় পাইপের মাধ্যমে সরবরাহকৃত ওয়াসার পানি পরীক্ষা-নিরীক্ষা করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কমিটিকে আগামী ২ মাসের মধ্যে এ বিষয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে নিদের্শ দেওয়া হয়েছে।কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, ব্যুরো অব রিসার্চ টেস্টিং এন্ড কনসালটেশন (বিআরপডিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ, এবং একই বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিক্যাল সাইন্স বিভাগের একজন করে প্রতিনিতি রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে নিরাপদ পানি সরবরাহে কর্তৃপক্ষের অবহেলা ও নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারী করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, ওয়াসার এমডিসহ আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার জনস্বর্থে এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ এ রিট আবেদনটি দায়ের করেন।আদালত থেকে বেরিয়ে রিটকারি আইনজীবী জানান, ঢাকাসহ সারা দেশে সরবরাহকৃত ওয়াসার পানি অনিরাপদ পানিতে ব্যাকটেরিয়াসহ নানা ক্ষতিকর উপাদান রয়েছে।

এ বিষয়ে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। সে প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই সব প্রতিবেদন যুক্ত আমি হাইকোর্টে রিট আবেদন করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ