মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

শোকরানা মাহফিল শুরু, কিছুক্ষণের মধ্যেই যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সামী: সোহরাওয়াদীতে কওমি মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের ঢল নেমেছে। কওমি সনদের স্বীকৃতি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে সারাদেশ থেকে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী ও আলেম-উলামা।

কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া আয়োজিত ‘শোকরানা মাহফিলে কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন অনুষ্ঠানস্থল থেকে জানা গেছে।

এতোমধ্যেই দেশের শীর্ষ উলামায়ে কেরাম সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, অবদান, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছেন উলামায়ে কেরাম।

সমাবেশে বক্তারা কওমি মাদরাসার সনদের স্বীকৃতি প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শোকরিয়া জ্ঞাপন করছেন। পাশাপাশি এ স্বীকৃতি যেন কওমি মাদরাসার চিন্তা, আদর্শ ও কর্মপদ্ধতিতে কোনো প্রভাব না ফেলে আকাবিরে দেওবন্দের সব নীতিমালা মেনে মাদরাসাগুলো পরিচালনা করতে পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতি বক্তারা আহবান জানাচ্ছেন।

সমাবেশ ঘিরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। জোরদার নিরাপত্তার পাশাপাশি প্রচুর লোকসমাগমের কারণে যেন সাধারণ পথচারী ও যাত্রীদের চলাফেরায় কোনো বিপত্তি না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন তারা।

কওমি সনদের স্বীকৃতির শোকরানা মাহফিল আজ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ