মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার নবগঠিত কমিটির প্রথম সভা শাখার সভাপতি হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান শাহীনের পরিচালনা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার প্রধান উপদেষ্টা, নিউইয়র্ক এর বিশিষ্ট আলেম মাওলানা জাকারিয়া মাহমুদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন খান, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ।

সভায় কেন্দ্রীয় সংগঠনের দিক নির্দেশনায় ও উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০১৭-১৮ ইং সেশনের অবশিষ্ট সময়ের জন্য মাওলানা জাকারিয়া মাহমুদকে প্রধান উপদেষ্টা, হাফিজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীকে সভাপতি, মাওলানা মুহিবুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী ও মাওলানা আব্দুল হাইকে সহ সভাপতি, হাফিজ মাওলানা শিহাব উদ্দিন সাকিবকে সাধারণ সম্পাদক, মাওলানা মুহাম্মদ উল্লাহ কামালকে সহ সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম খান শাহীনকে সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিনকে সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফিজ ফায়েক উদ্দীন কে প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আশরাফ উদ্দিন খানকে বায়তুলমাল সম্পাদক, মাওলানা বশির উদ্দীন কে সহকারী বায়তুলমাল সম্পাদক, হাফিজ মাওলানা কবির আহমদকে প্রচার সম্পাদক, হাফিজ মাওলানা আহমদ ক্বাসিম হামিদীকে সহ প্রচার সম্পাদক, ইমাম হাফিজ মাওলানা রফিকুল ইসলামকে দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক, হাফিজ মাওলানা আতাউর রহমানকে সহকারী সম্পাদক দা’ওয়া ও গণসংযোগ সম্পাদক, হাফিজ মাওলানা আব্দুল বাতেন ও হাফিজ জায়েদ ইবনে জিয়া কে নির্বাহী পরিষদ সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভায় সাংগঠনিক কার্যক্রম কে জোরদার করতে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ