রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


৭ দফা আদায় না করে ঘরে ফিরবে না ঐক্যফ্রন্ট: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘যারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করে, অপরাধ করে তারা মনে করে, পার তো পেয়ে গেছি। এখন কে আমাদের বিচার করবে?

ইনশাআল্লাহ, এবার ন্যূনতম যেটা আমাদের দাবি, যে সাত দফা দাবি এগুলো সময় থাকতে মেনে নিন। কিন্তু, এটা অমান্য করলে বিচার হবে। ২০১৪ সাল থেকে সংবিধান লঙ্ঘন করার জবাবদিহিতা, সেটাও জনগণ আপনাদের থেকে আদায় করবে।’

শনিবার বিকালে চট্টগ্রামের কাজির দেউড়িতে অবস্থিত মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের সামনে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ আজ নিরাপদ নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। ওই নির্বাচন সংবিধানবিরোধী হয়েছে। তাই এবার সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের লক্ষে সাত দফা ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। এই সাতদফা আদায় না হলে ঐক্যফ্রন্ট ঘরে ফিরবে না। এটা গণমানুষের দাবি।

‘জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা না মানা এবং কারাবন্দি খালেদা জিয়া গুলশান কার্যালয়ে না আসা পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না’ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার চট্টগ্রাম নগরীর নসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার মুক্তি, সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে এ সমাবেশ করছে কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ দেখেছেন? জনসমুদ্রের মাঝেও পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে।

এটা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ নয়। ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই, পুরনো কারাগারে যদি আপোষহীন নেত্রী থাকতে পারেন, তাহলে আমরাও কারাগারে যেতে প্রস্তুত আছি।’

জনসভায় ‘স্থানীয় সরকারের কারচুপির নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদসহ আর কোনো নির্বাচন আমরা এই দেশে আর হতে দেবো না’ বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। দেশের মানুষ এই অবৈধ সরকারের পতন চায় ভোটে-আলোচনায় অথবা যেকোনো পন্থায়।’

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আওয়ামী লীগ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে নোমান বলেন, ‘এই ঐক্য গঠনের পর আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে।

চট্টগ্রামের মাটি খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি। এই মাট