মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ইসলামাবাদী
আলেম, কলামিস্ট, রাজনীতিক
প্রবীন আলেমেদ্বীন শায়খে তরিকত হযরত আল্লামা শাহ মুহাম্মদ নুমান গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া আলমদারপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, অর্ধশতকের কাছাকাছি খলিফা, বহু মুরিদ, ভক্ত, অনুরক্ত রেখে যান।
সকাল ৭ টা ৪৫ মিনিটে তাঁর ইন্তেকাল হয়। বাদ মাগরিব আলমদার পাড়া রিয়াজুল উলুম মাদরাসা ও জামে মসজিদের সামনে তাঁর বিশাল জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
আধ্যাত্মিক জগত ও আত্মশুদ্ধির পথ
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের খলিফা উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ।
জানাযায় অংশগ্রহণ করেন হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী আবদুচ্ছালাম চাটগামী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতী আবদুল হালিম বুখারী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ, সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী, পটিয়া এলাকার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি, ঢাকা নতুনবাগ মাদরাসার মুহতামিম মাওলানা ডক্টর মুহিদ্দীন ইকরাম, মুহাদ্দিস মুফতী শেখ মুজিবুর রহমান, কুমিল্লা চৌদ্দগ্রাম নানকরা মাদরাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ প্রমুখ।
এছাড়া ও জানাযায় দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁর বহু মুরিদ, ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন। স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি ১৯৯৫ সনে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। তারপর হযরত শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহ.এর হাতে বায়াত গ্রহণ করে ২ বছর তাঁর সান্নিধ্যে অবস্থান করেন এবং তাঁর কাছ থেকে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকায় খেলাফত লাভ করেন।
তিনি ঢাকা আশরাফুল আলম বড়কাটরা মাদরাসা, চট্টগ্রাম শহরস্থ মোজাহেরুল উলুম মাদ্রাসা, বাশখালী পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসা ও বান্দরবান ইসলামিক সেন্টার মাদরাসায় শিক্ষকতা করেন।
শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের বিভিন্ন স্থানে সফর করেন। বহু মানুষ তাঁর হাতে বায়াত গ্রহণ করেন এবং ইসলাহি সম্পর্ক কায়েম করেন।
চট্টগ্রাম, সিলেট, ঢাকা, যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, মোমেনশাহী প্রভৃতি এলাকায় সফর করেন।
শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর ইসলাহী কর্মসূচিকে ব্যাপক করার জন্য তিনি চেষ্টা চালান।
তিনি ঢাকা পূরà