শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান

খাশোগির ঘাতকরা যত উচ্চ পর্যায়েরই হোক শাস্তি পেতেই হবে, এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকে ‘নির্মম হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি এ হত্যাকাণ্ডে দায়ীদের উপযুক্ত সাজা দাবি করেছেন।

তিনি বলেন, খাশোগির ঘাতকরা যত উচ্চ পর্যায়েরই হোক তাদের সবাকেই শাস্তি পেতে হবে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের প্রতিও তিনি তীর্যক অঙ্গুলি নির্দেশ করে সন্দেহ পোষণ করেছেন।

ক্রাউন প্রিন্সের নাম না নিলেও এরদোয়ান বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ যিনি দিয়েছেন তাকেও জবাবদিহি করতে হবে। মার্কিন কয়েকজন আইনপ্রণেতার ধারনা ক্রাউন প্রিন্সই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এরদোয়ান বলেন, সৌদি আরব প্রশাসন খাশোগি হত্যার ঘটনা স্বীকার করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আমরা আশা করব এ ঘটনায় উপর মহল থেকে নিচ পর্যন্ত দায়ী সবার মুখোশ তারা খুলে দেবে এবং তাদেরকে সমুচিত সাজা দেবে।

গত ২ অক্টোবর খাশুগজি তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক সৌদি চররা তাকে খুন করেছে বলে দাবি করে এসেছে। তবে সৌদি আরব প্রথমে তা অস্বীকার করে এবং ঘটনার ১৭ দিন পর খাশোগি খুন হওয়ার কথা স্বীকার করে।

কিন্তু খুনের ঘটনা নিয়ে দেশটি একাধিকবার বিবৃতি পাল্টেছে। মরদেহ কোথায় আছে তাও জানা নেই বলে জানিয়েছে সৌদি আরব।

‘খাশোগিকে কনস্যুলেট ভবনেই টুকরো টুকরো করা হয়’
খাশোগি হত্যার ‘রহস্য’ উন্মোচন করতে যাচ্ছেন এরদোগান

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ