মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

খাশোগি হত্যার ‘রহস্য’ উন্মোচন করতে যাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্তানবুলে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় নিজেদের তদন্ত বিস্তারিতভাবে প্রকাশ করবে তুরস্ক।

দেশটির স্থানীয় সময় রোববার সংসদে দেয়া এক বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঘোষণা দেন, শিগগির তিনি খাসোগির মামলার বিষয়ে ‘বিস্তারিত প্রকাশ করবেন’।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন। এরদোয়ানের ঘোষণার পর খাসোগির পরিণতি নিয়ে যে রহস্য, পাল্টাপাল্টি বক্তব্য ও ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

৫৯ বছর বয়সী খাশোগি দূতাবাসের ভেতরে নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে সৌদি আরব শেষ পর্যন্ত স্বীকার করে নেয়ার পরদিন এরদোগানের এই নতুন ঘোষণা আসল।

তবে খাসোগি ‘হাতাহাতি’ করে নিহত হয়েছেন বলে সৌদি আরব যে দাবি করেছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সন্দেহ প্রকাশ করেছে। সৌদি আরব জানিয়েছে, ঘটনার জেরে তারা ১৮ জনকে গ্রেপ্তার এবং উচ্চপদস্থ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

তুরস্কের সরকারপন্থী গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগিকে হত্যার জন্য সৌদি আরবের ১৫ সদস্যের খুনির দল তুরস্কে এসেছিল এবং কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত বিমানে করে ফিরে যায়।

এরদোগান তার ভাষণে বলেন, 'কেন এই ১৫ জন লোক এখানে এসেছিল? কেন ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে? এসব বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।'

খাশোগি হত্যা সৌদির অনেক বড় ভুল: পররাষ্ট্রমন্ত্রী

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ