রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দেয়ার হুমকি দিলো হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনের গাজায় সক্রিয় ইসলামী আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহির নুনু এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল যদি গাজায় আগ্রাসন চালানোর মতো কাপুরুষতা দেখায়, তাহলে ফিলিস্তিন তাদেরকে তীব্রভাবে প্রতিরোধ করতে বাধ্য হবে।

বিশেষ করে হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড দখলদার বাহিনীকে উপযুক্ত শিক্ষা দেবে।
গাজা উপত্যকার ওপর গত ১১ বছর ধরে আরোপিত অবরোধ ভাঙা এবং ইহুদিবাদীদের দখলে থাকা ফিলিস্তিনি মাতৃভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে এ বছরের ২৮ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে যাচ্ছেন ফিলিস্তিনি জনগণ।

তিনি বলেন, নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণ যে আন্দোলন করছে, তা দমন করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না এবং ফিলিস্তিনি জনগণের প্রতিবাদ বিক্ষোভও থামানো যাবে না।

প্রথম দিকে প্রতিদিন এ বিক্ষোভ হলেও বর্তমানে প্রতি শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমনে ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিবর্ষণে এ পর্যন্ত অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তাদের মধ্যে ২৮ মার্চ প্রথম দিনের বিক্ষোভেই অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেন ইসরাইলি সেনারা।

সূত্র: এএফপি

অারো পড়ুন-
সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী
আমিনুল ইসলাম মামুন; শোলাকিয়া থেকে কোটি হৃদয়ে
যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ সন্ধ্যায়