রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


সংবর্ধনার দাওয়াত নিয়ে গণভবনে যাচ্ছেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ >

কওমি মাদরাসা বিল জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা উপলক্ষে আগামীকাল সোমবার তার সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

রবিবার (২১ অক্টোবর) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসে হাইআতুল উলইয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের (৬ নং) কক্ষে সকাল ১১ টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ২ টায়।

বৈঠকে সংবর্ধনা বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে সংবর্ধার স্থান ও সময় এখনো নিশ্চিত হয়নি।

তবে এ সংবর্ধনা সারাদেশের দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিমগণ দেবেন এরকম মতামতও ওঠে আসে বৈঠকে।

জানা যায়, কওমি মাদরাসা সরকারি স্বীকৃতির হকদার দেশের দাওরায়ে হাদিস মাদরাসার ছাত্র শিক্ষকগণ। সে হিসেবে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়াই উপযুক্ত বলে মনে করছে শীর্ষ আলেমগণ।

এ বিষয়ে বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু আওয়ার ইসলামকে বলেন, শুরুতেই বৈঠকে আল্লামা আহমদ শফী সংবর্ধনা ও এর প্রক্রিয়া বিষয়ে মতামত নেন। একে একে সবাই এ বিষয়ে মতামত পেশ করলে আল্লামা আহমদ শফী নিজের মতামতও পেশ করেন।

আল্লামা আহমদ শফী নিজের মতামত জানিয়ে বলেন, আমি মনে করি সারাদেশের দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিমগণ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন।

সভায় আল্লামা আহমদ শফী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের আল্লাহর ওয়াস্তে স্বীকৃতি দিয়েছেন আমরাও দুনিয়াবী কোনো উদ্দেশ্য নয় বরং এর কৃতজ্ঞতা আদায় করার লক্ষ্যেই তাকে সংবর্ধিত করতে চাই। এর মধ্যে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই।

বৈঠকে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, সংবর্ধনার বিষয়ে বৈঠকে সবার মতামত নেয়া হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত হবে।

জানা যায়, আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে গণভবনে যাবেন আল্লামা আশরাফ আলী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আনাস মাদানী, মুফতি নুরুল আমিন প্রমুখ।

হাইআতুল উলইয়ার এ জরুরি বৈঠকে নতুন অফিস সংক্রান্ত আলোচনাও উঠে এসেছে। বর্তমানে মতিঝিলের যে অফিসটি রয়েছে তা পাল্টে বড় স্পেস ও সহজ যাতায়াত এমন স্থানে অফিস নেয়ারও সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, পূর্ব গঠিত হাইআতুল উলয়ার নিজস্ব জমি ও অফিস সংক্রান্ত কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

ঢাকার কেরানীগঞ্জে তারা একটি স্থানের প্à¦