শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কুরআন হিফজ করলেই সাজা কমবে বন্দীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাবদুল্লাহ তামিম: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন হেফজ করে, তাহলে তাদের সাজা কমানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির তত্ত্বাবধায়নে দুবাইয়ের কারাগারে কুরআনিক কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই প্রকল্পটি চালু করেছে। এই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা কুরআন হেফজ করতে সক্ষম।

দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ে উপদেষ্টা, দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বুমালহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেছেন, কুরআন হেফজ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পে আমি আশাবাদী।

এরফলে কারাবন্দীগণ ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে।

দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মানব সম্পদ এবং তথ্য প্রযুক্তির পরিচালক মুহাম্মদ আলী আল হামাদি বলেন এই পরিকল্পনার তৃতীয় কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ বন্দীগণ অংশগ্রহণ করছেন। এরমধ্যে ১১৫ জন কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং তাদের সাজা কমানো হয়েছে।

তিনি বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর ও ৪১ জন বন্দীর ৬ মাস সাজা কমানো হয়েছে। সূত্র: ইকনা বার্তা সংস্থা

আরো পড়ুন-
এসেছেন আল্লামা শফী; হাইআতুল উলইয়ার বৈঠক চলছে
প্রিন্সিপাল হাবিব-আইয়ুব বাচ্চু, দুই তারকার মৃত্যু শোক প্রতিক্রিয়া; কী শিক্ষণীয়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ