রোকন রাইয়ান ।।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, সিলেট কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সিলেট আলিয়া মাদরাসা মাঠে বেলা সাড়ে ৩ টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা ইউসুফ।
জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত কাজির বাজার জামেয়ার বাগানে তাঁকে সমাহিত করা হয়।
জানাজা উপলক্ষ্যে জুমার নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ ছুটে আসে আলিয়া মাদরাসা মাঠে। একসময় মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাও লোকে লোকারণ্য হয়ে ওঠে। এসময় প্রিন্সিপাল হাবীবুর রহমানের জন্য চোখের জল ফেলতে দেখা যায় উপস্থিত জনতাকে।
এর আগে বেলা আড়াইটা থেকে তার লাশ সামনে রেখে বক্তব্য দেন আলেম উলামা, রাজনীতিক, শিক্ষাবিদ, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গুণি এ রাজনীতিককে এক নজর দেখতে সিলেটের সাধারণ জনতার পাশাপাশি ছুটে আসেন সিলেটের মেয়র, সাবেক মেয়র, সংসদস্য সদস্য ও শীর্ষ রাজনীতিবিদগণ। সবার চেহারায় ছিল বিষাদ ও চোখে ছিল কান্না।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মেয়র আরিফুল হক বলেন, আজ জুমার দিনে আমরা হারিয়েছি দেশ বরেণ্য এক ইসলামি চিন্তাবিদকে। কাজির বাজার মাদরাসার অধ্যক্ষ প্রিন্সিপাল হাবীবুর রহমানকে যিনি সিলেটের তৌহিদি জনতার অন্যতম নেতা।
তার সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। একসঙ্গে কারাবরণও করেছি। আজ তিনি চলে গেলেন। প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান যে তৌহিদী জনতার শীর্ষ নেতা ছিলেন তার প্রমাণ আজকের লক্ষাধিক মানুষের জানাজা।
আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাচ্ছি যেন তিনি তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।
সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা বদরুদ্দীন আহমদ কামরান বলেন, মাওলানা হাবীবুর রহমান সারা জীবন ইসলামের জন্য কাজ করেছেন।
তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি যখন একটি মসজিদে ইমাম ছিলেন তখন থেকে আজকের প্রিন্সিপাল হাবীব পর্যন্ত আমার সুসম্পর্ক।
তিনি শুধু একজন ইমাম বা আলেম ছিলেন না তিনি ছিলেন একজন বিজ্ঞ রাজনীতিক। সিলেটের মাটিতে যখনই কোনো অন্যায় কাজ শুরু হয়েছে তিনি ঝাপিয়ে পড়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন।
জাতীয় পার্টির সংসদস সদস্য এহইয়া চৌধুরী বলেন, বাংলাদেশের ইসলাà¦