শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

চলে গেলেন প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি ধারার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।

মাওলানা হাবীবুর রহমানের জানাজা শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস ও হাই প্রেশারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বাংলাদেশে অনেক দিন চিকিৎসা পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ অক্টোবর ভারত গিয়েছিলেন। সেখান থেকে দুই দিন আগে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

১৯৮৯ সালের ৮ ডিসেম্বরে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে তৎকালীন শায়খুল হাদিস আল্লামা আজীজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ইন্তেকালের পর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। নব্বইয়ের দশকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তিনি ব্যাপক খ্যাতি পান।

গত ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী সমঝোতা হয়। সিলেটের একটি আসন থেকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

মনোনয়ন পেলে খেলাফত কায়েমে কাজ করবো: আতাউল্লহ আমীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ